সারা দেশ

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
আগস্ট ২৪, ২০২৬
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় 
দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নেত্রকোনার দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগষ্ট) বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। সুসঙ্গ যুব সংঘের উদ্যোগে দুর্গাপুরের সুসং সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে রানা একাদশ ও দক্ষিণপাড়া একাদশ অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দল একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যে এ আয়োজন করা হয়। খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ঝলক মিয়া। খেলার ধারাভাষ্য ও সঞ্চালনায় ছিলেন ধারাভাষ্যকার নজরুল ইসলাম। এ সময়, দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. রফিকুল ইসলাম, সহ-সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, সুসং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজাহান খান, উপজেলা ক্রীড়া সম্পাদক রেজাউল ইসলাম রিপন, ক্রীড়া সংস্থার সদস্য ও পৌর ক্রীড়া বিষয়ক সম্পাদক জসীম আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান (সম্রাট) গনি, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন সজীব এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজক সুসঙ্গ যুব সংঘ জানায়, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
Tags: খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দুর্গাপুরে প্রীতি ফুটবল

সারা দেশ

নিজকল্পায় নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে হাঁস-মুরগি বিতরণ বৃক্ষরোপণ ও চারা বিতরণ নিজকল্পায় নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে হাঁস-মুরগি বিতরণ বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিজকল্পায় নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে হাঁস-মুরগি বিতরণ বৃক্ষরোপণ ও চারা বিতরণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের নিজকল্পা এলাকায়...

আগস্ট ২৪, ২০২৬
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় 
দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নেত্রকোনার দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হ...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য