সারা দেশ

বোয়ালখালী শ্রীপুর-খরন্দ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন

Biplab das
Biplab das বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬
বোয়ালখালী শ্রীপুর-খরন্দ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন
বোয়ালখালী শ্রীপুর-খরন্দ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী। রোববার (২৩ আগস্ট ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক প্রধান উপদেষ্টা ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপির পরামর্শক্রমে মুহাম্মদ হাসান চৌধুরীকে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, হাসান চৌধুরী তার মেধা, শ্রম, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থেকে সংগঠনের নীতি, আদর্শ ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের জন্য তাকে আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর মুহাম্মদ হাসান চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, নতুন দায়িত্বে হাসান চৌধুরী তার সাংগঠনিক অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

Tags: বোয়ালখালী শ্রীপুর-খরন্দ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী কেন্দ্রীয়

সারা দেশ

বোয়ালখালী শ্রীপুর-খরন্দ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন বোয়ালখালী শ্রীপুর-খরন্দ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন চ...

আগস্ট ২৪, ২০২৬
তীব্র গরমে গোপালপুরে ভয়াবহ লোডশেডিং সারারাত মেলেনি বিদ্যুৎ, চরম দুর্ভোগে জনজীবন তীব্র গরমে গোপালপুরে ভয়াবহ লোডশেডিং সারারাত মেলেনি বিদ্যুৎ, চরম দুর্ভোগে জনজীবন

ভয়াবহ লোডশেডিং আর তীব্র তাপদাহে স্থবির হয়ে পড়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার স্বাভাবিক জনজীবন। দিনভর অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ থাকলেও রাত ন...

আগস্ট ২৩, ২০২৬

0 মন্তব্য