শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে মতবিনিময় সভা
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কালিহাতী উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কালিহাতী উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ লুৎফর রহমান মতিন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা অংশগ্রহণ করেন। সভায় শিক্ষার উন্নয়ন ও মাদক নির্মূলে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব উঠে আসে।
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কালিহাতী উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যাল...
মাদক ইভটিজিং অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা টাঙ্গাইলে মাদক, ইভটিজিং অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক আ...

