ময়মনসিংহে নিরাপদ খাদ্য ও অবৈধ সার মজুদের বিরুদ্ধে অভিযান
ময়মনসিংহে নিরাপদ খাদ্য ও অবৈধ সার মজুদের বিরুদ্ধে অভিযান
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং অবৈধভাবে সার মজুদ ও কালোবাজারি প্রতিরোধে ময়মনসিংহে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। রোববার (২৩ আগস্ট) ময়মনসিংহ সদর ও সোমবার (২৪ আগস্ট) ঈশ্বরগঞ্জ উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।২৩ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষিয়া এলাকায় ‘শাহরিয়ার এগ্রো এন্ড ফিড প্রোডাক্টস’ কারখানায় খাদ্য উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. সাইফুল্লাহিল গালিব। প্রসিকিউশন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান।এদিকে ২৪ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নূর এ আলম নামের এক ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন তিনটি গুদাম থেকে ৬০০ বস্তা সার উদ্ধার করা হয়।এসব সারের ক্রয় রশিদ বা ভাউচার দেখাতে ব্যর্থ হওয়ায় সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় নূর এ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। একই অপরাধে শ্যামল চন্দ্র সাহা নামের অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত মজুদ করা সার সরকারি মূল্যে ক্রয়ের জন্য সংশ্লিষ্ট বিএডিসি সার ডিলারকে নির্দেশ দেওয়া হয়েছে।জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং অবৈধভাবে সার মজুদ ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tags:
ময়মনসিংহে
নিরাপদ
খাদ্য
অবৈধ
সার
মজুদের
বিরুদ্ধে
অভিযান
মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার করা ৩...
আগস্ট ২৪, ২০২৬
সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক বহনকারী ট্রাক আটক হেরোইনের আনুমানিক মূল্য ৪ কোটি টাকা সিরাজগঞ্জে মাদকবি...
আগস্ট ২৪, ২০২৬

