জাতীয়

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ১৬, ২০২৬
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মৎস্য অধিদপ্তর টাঙ্গাইলের আয়োজনে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে মৎস্যজীবী মৎস্যচাষী সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক এবং পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।আলোচনা সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে মৎস্য খাতের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিরা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত জেলা প্রশাসকগন মৎস্য অধিদপ্তর টাঙ্গাইলের কর্মকর্তা-কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Tags: জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি

জাতীয়

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যাল...

আগস্ট ১৬, ২০২৬
বায়তুল মোকাররমে ১১ দলের গণসমাবেশে বিপুল জনসমাগম বায়তুল মোকাররমে ১১ দলের গণসমাবেশে বিপুল জনসমাগম

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...

আগস্ট ৫, ২০২৬

0 মন্তব্য