গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা
টাঙ্গাইলের গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা এতে অংশ নিয়ে পারস্পরিক সৌহার্দ্য, স্মৃতিচারণ ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। এতে পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবন শেষে অবসরপ্রাপ্ত অনেক মানুষ পরিবার ও সমাজে নানা কারণে নিজেদের অসহায় ও অবহেলিত মনে করেন। তাঁদের পাশে দাঁড়ানো, সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং জীবনের শেষ অধ্যায়কে আনন্দময় করে তুলতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে মাননীয় এমপির হাত থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের সময় তাঁদের মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মানজনক আতিথেয়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে যারা নেপথ্যে ও সরাসরি আন্তরিকভাবে কাজ করেছেন, বিশেষ করে মো. আহম্মদ আলী, আব্দুল ওয়াহেদ আকন্দ, খন্দকার বেলাল হোসেন মিন্টু, আবু সাইদ মো. হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিএমজিটিএ-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ ভবিষ্যতে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ, সম্মান ও অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করবে। এ সময় সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কালিহাতী উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যাল...
মাদক ইভটিজিং অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা টাঙ্গাইলে মাদক, ইভটিজিং অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক আ...

