মতামত

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২১, ২০২৬
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নিরাপদ সুশৃঙ্খল ও দক্ষ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সেমিনারে বক্তারা বলেন বৈধ পথে বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের শ্রমবাজার কর্মসংস্থানের সুযোগ বেতন-ভাতা কর্মপরিবেশ ও অভিবাসনসংক্রান্ত আইন সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। দালাল বা মধ্যস্বত্বভোগীর প্রলোভনে পড়ে অবৈধ পথে বিদেশে গেলে নানা ধরনের হয়রানি প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা থাকে।বক্তারা আরও বলেন বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু বিদেশ যাওয়াই লক্ষ্য হওয়া উচিত নয় বরং সংশ্লিষ্ট কাজের ওপর প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করতে হবে। দক্ষ কর্মীরা বিদেশের শ্রমবাজারে তুলনামূলক ভালো কর্মসংস্থান ও পারিশ্রমিকের সুযোগ পান। একই সঙ্গে বৈধ কাগজপত্র পাসপোর্ট ভিসা ও চাকরির চুক্তিপত্র যাচাই করে অভিবাসনের প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।সেমিনারে নিরাপদ অভিবাসনের বিভিন্ন ধাপ বিদেশ যাওয়ার পূর্বপ্রস্তুতি কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জন নারীঅভিবাসীদের নিরাপত্তা রেমিট্যান্স ব্যবস্থাপনা এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক প্রশিক্ষক শিক্ষার্থীসম্ভাব্যঅভিবাসনপ্রত্যাশী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।সেমিনারের আয়োজকরা বলেন নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশিবিদেশগামী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা এবং সঠিক তথ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
Tags: নিরাপদ অভিবাসন দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সুশৃঙ্খল

মতামত

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নিরাপদ সুশৃঙ্খল ও দক্ষ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’...

আগস্ট ২১, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা ও...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য