আইন-অপরাধ

মধুপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় থমথমে পরিস্থিতি

রুবেল রানা
রুবেল রানা স্টাফ রিপোর্টার ( জামালপুর )
এপ্রিল ১৩, ২০২৬
মধুপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় থমথমে পরিস্থিতি
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ৫ বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার (১১ এপ্রিল) আসরের পর থেকে নিখোঁজ হয় শিশু ফাতেমা। সে মধুপুর উপজেলার নেংরা বাজার গ্রামের বাসিন্দা আবু সামার মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল সে। হঠাৎ করেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের পরপরই পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে আশপাশের এলাকা তন্নতন্ন করে খোঁজা হয়। কোথাও সন্ধান না পেয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিখোঁজের খবর ছড়িয়ে দেন। সারারাত উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্য দিয়ে কাটে পরিবারের সদস্যদের। রবিবার সকালে স্থানীয় লোকজন নেংরা বাজার সংলগ্ন একটি ভুট্টাক্ষেতে শিশুটির নিথর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শিশুটিকে গলা কেটে হত্যা করেছে। এই নৃশংস ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে। এদিকে, এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
Tags: মধুপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার এলাকায় থমথমে

আইন-অপরাধ

৬৪ জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব ৬৪ জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সরকারি উন...

আগস্ট ২৮, ২০২৬
মির্জাপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মির্জাপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলের মির্জাপুরে মাদক, ইভটিজিং,কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরির...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য