আইন-অপরাধ

টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৫, ২০২৬
টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা টাঙ্গাইল সদর উপজেলার ৪নং করটিয়া ইউনিয়নে মাদক ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক র‍্যালি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪নং করটিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও টাঙ্গাইল সদর থানার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।অনুষ্ঠানের শুরুতে মাদকবিরোধী একটি জনসচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি কমিউনিটি পুলিশের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন।পরে অনুষ্ঠিত সমাবেশ ও মতবিনিময় সভায় মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় বক্তারা বলেন অপরাধমুক্ত নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বিশেষ করে তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানে ৪নং করটিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
Tags: টাঙ্গাইলে মাদকবিরোধী র্যালি জনসচেতনতামূলক মতবিনিময় সভা টাঙ্গাইল সদর

আইন-অপরাধ

টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা

টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা টাঙ্গাইল সদর উপজেলার ৪নং করটিয়া ইউনিয়নে মাদক ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলা...

আগস্ট ২৫, ২০২৬
নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় মাদ্রাসা শিক্ষকের সংশ্লিষ্টতা প্রমাণ, শিগগিরই চার্জশিট নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় মাদ্রাসা শিক্ষকের সংশ্লিষ্টতা প্রমাণ, শিগগিরই চার্জশিট

নেত্রকোনার মদনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছে পুল...

আগস্ট ২৫, ২০২৬

0 মন্তব্য