আইন-অপরাধ

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

Biplab das
Biplab das বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৬
বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক
বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার বেঙ্গুরা রেলওয়ে স্টেশন ও আল মদিনা মার্কেটের তৃতীয় তলায় পৃথকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে মোহাম্মদ মিন্টু মিয়া, সাগর আচার্য ও মোহাম্মদ সিজানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটক তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফফর আহমদ এবং থানার পুলিশ সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

Tags: বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে আটক চট্টগ্রামের অভিযান চালিয়ে মাদক

আইন-অপরাধ

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকক...

আগস্ট ২৬, ২০২৬
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি। দেড় বছর পর রাসেল মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি।

পিবিআইয়ের তদন্তে গ্রেপ্তার কালু, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি জামালপুরের সরিষাবাড়ীতে প্রায় দেড় বছর আগে সংঘটিত রাসেল মিয়া (৩৮)...

আগস্ট ২৫, ২০২৬

0 মন্তব্য