আইন-অপরাধ

ডিএনএ পরীক্ষায় মাদ্রাসাশিক্ষকই শিশুটির জৈবিক বাবা, আলোচিত ঘটনায় নতুন মোড়

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৫, ২০২৬
ডিএনএ পরীক্ষায় মাদ্রাসাশিক্ষকই শিশুটির জৈবিক বাবা, আলোচিত ঘটনায় নতুন মোড়
ডিএনএ পরীক্ষায় মাদ্রাসাশিক্ষকই শিশুটির জৈবিক বাবা, আলোচিত ঘটনায় নতুন মোড়
ডিএনএ পরীক্ষায় মাদ্রাসাশিক্ষকই শিশুটির জৈবিক বাবা আলোচিত ঘটনায় নতুন মোড় নেত্রকোণার মদনের বহুল আলোচিত ঘটনায় ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতক শিশুটির জৈবিক পিতৃত্বের সঙ্গে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহর মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এ তথ্য সামনে আসার পর ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছিল। অভিযোগের সত্যতা যাচাইয়ের আগেই অনেকে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহকে নির্দোষ দাবি করে বক্তব্য দেন। একই সময়ে বিষয়টি প্রথম সামনে আনা গাইনি চিকিৎসক সায়মা সমালোচনা ও অপমানের শিকার হন বলেও অভিযোগ রয়েছে।তৎকালীন সময়ে তাশরিফ হুজুরসহ কয়েকজন ওই শিক্ষকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। তবে ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে পিতৃত্বের বিষয়ে নতুন তথ্য সামনে আসায় পূর্বের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা মনে করছেন কোনো অভিযোগের ক্ষেত্রে চূড়ান্ত প্রমাণ হাতে আসার আগে কাউকে নির্দোষ বা দোষী হিসেবে চিহ্নিত করা উচিত নয়।এ ঘটনায় সামাজিকভাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও সামনে এসেছে। অনেক সময় পোশাক-পরিচ্ছদ, দাড়ি-টুপি কিংবা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একজন ব্যক্তির চরিত্র সম্পর্কে আগাম সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ ইসলামের শিক্ষা হলো—পরিচয় বা বাহ্যিক অবয়ব নয় বরং সত্য ও ন্যায়ের ভিত্তিতে বিচার করা।পবিত্র কোরআনের সূরা আন-নিসা’র ১৩৫ নম্বর আয়াতে ন্যায়বিচারের ওপর অটল থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে নিজের, মা-বাবা কিংবা নিকটাত্মীয়ের বিরুদ্ধেও হলেও ন্যায়ের সাক্ষ্য দিতে বলা হয়েছে।ইসলামের ইতিহাসেও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বহু শিক্ষা রয়েছে। কারবালার ঘটনা তার অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ। সেখানে ব্যক্তির পরিচয়ের চেয়ে সত্য ন্যায় ও অন্যায়ের প্রশ্নটিই ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।তাই ধর্মীয় পোশাক দাড়ি-টুপি ও আলেমদের অবশ্যই সম্মান করা উচিত কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে কেবল তার বাহ্যিক পরিচয়ের কারণে তাকে প্রমাণের ঊর্ধ্বে রাখা ন্যায়সংগত নয়। একইভাবে অভিযোগকারী ব্যক্তিকেও প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করা উচিত নয়।মদনের আলোচিত ঘটনাটি আবারও মনে করিয়ে দিচ্ছে—কাউকে পরিচয় দিয়ে ও সত্যের ভিত্তিতে বিচার করা উচিত। অভিযোগ সত্য হলে সত্যের পক্ষে এবং অভিযোগ মিথ্যা হলে মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেওয়াই ন্যায়বিচারের দাবি।তবে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।
Tags: ডিএনএ পরীক্ষায় মাদ্রাসাশিক্ষকই শিশুটির জৈবিক বাবা আলোচিত

আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩৭ টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩৭

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩৭ টাঙ্গাইলে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ান...

আগস্ট ২৫, ২০২৬
মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার করা ৩...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য