আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩৭

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৫, ২০২৬
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩৭
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩৭
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩৭ টাঙ্গাইলে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ জানায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে মোট ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।অভিযানকালে ৫০ পিস ইয়াবা ৮৫০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।জেলা পুলিশ জানিয়েছে অপরাধ দমন মাদক নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
Tags: টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার নিয়মিত মাদকদ্রব্য

আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩৭ টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩৭

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩৭ টাঙ্গাইলে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ান...

আগস্ট ২৫, ২০২৬
মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার করা ৩...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য