ঢাকায় ডাকাত গ্রেফতার ৪০০ বস্তা চাউল ট্রাকসহ উদ্ধার
ঢাকায় ডাকাত গ্রেফতার ৪০০ বস্তা চাউল ট্রাকসহ উদ্ধার
ঢাকা ১৪ এপ্রিল ২০২৬ ইং গত ৭ এপ্রিল রাতে শেরপুর জেলার সদর থানার মমিনাকান্দা এলাকায় একটি রাইস মিল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ৪০০ বস্তা চাউল বোঝাই ট্রাক ডাকাতির শিকার হয়। ট্রাকটির আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা এবং চালের মূল্য প্রায় ১০ লক্ষ ৩ হাজার টাকা।পরদিন ভোর ৪টা ৩০ মিনিটে আশুলিয়ার চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ট্রাকের গতি রোধ করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ভান করে ড্রাইভার ও হেলপারকে বেঁধে নেশাজাতীয় পদার্থ খাইয়ে অচেতন করে ট্রাকসহ মালামাল লুট করে পালিয়ে যায়।আশুলিয়া থানায় মামলা দায়েরের পর ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক এবং ৮০ বস্তা লুট হওয়া চাল উদ্ধার করা হয়েছে।একজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, এবং আসামিদের আরও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Tags:
ঢাকায়
ডাকাত
গ্রেফতার
৪০০
বস্তা
চাউল
ট্রাকসহ
উদ্ধার
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সরকারি উন...
আগস্ট ২৮, ২০২৬
মির্জাপুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলের মির্জাপুরে মাদক, ইভটিজিং,কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরির...
আগস্ট ২৭, ২০২৬

