ভূঞাপুরে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
ভূঞাপুরে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক, ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলাইন জুয়া ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র্যালি, সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ভূঞাপুর থানাধীন ৫নং অলোয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও ভূঞাপুর থানা পুলিশের আয়োজনে নিকলা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ কে এম রেজাউল করিম।অনুষ্ঠানের শুরুতে অলোয়া ইউনিয়ন পরিষদ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিকলা বাজারে গিয়ে শেষ হয়। এতে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।পরে নিকলা বাজারে অনুষ্ঠিত সমাবেশ ও মতবিনিময় সভায় মাদক ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।সভায় পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সমাজ থেকে মাদক ও বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলে অভিভাবক শিক্ষক জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।কর্মসূচিতে ৫নং অলোয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
Tags:
ভূঞাপুরে
মাদকবিরোধী
র্যালি
সচেতনতামূলক
আলোচনা
সভা
অনুষ্ঠিত
টাঙ্গাইলের
প্রান্তিক নারীদের প্রতিদিনের হাড়ভাঙা পরিশ্রম ও উৎপাদনমূলক কাজ সমাজের চোখে অনেকটাই অদৃশ্য থেকে যায়। সংসারের চাকা সচল রাখা থেকে শুরু করে কৃষ...
আগস্ট ২৭, ২০২৬
‘‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্...
আগস্ট ২৭, ২০২৬

