সারা দেশ

ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ মেয়াদোত্তীর্ণ করে নদীতে ফেলার চেষ্টা, জনতার হাতে ট্রাক আটক দায়ীদের শাস্তির দাবি

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৬
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ মেয়াদোত্তীর্ণ করে নদীতে ফেলার চেষ্টা, জনতার হাতে ট্রাক আটক দায়ীদের শাস্তির দাবি
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ মেয়াদোত্তীর্ণ করে নদীতে ফেলার চেষ্টা, জনতার হাতে ট্রাক আটক দায়ীদের শাস্তির দাবি
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ মেয়াদোত্তীর্ণ করে নদীতে ফেলার চেষ্টা, জনতার হাতে ট্রাক আটক: দায়ীদের শাস্তির দাবি ​টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ সরকারি ওষুধ বিতরণ না করে দীর্ঘদিন ফেলে রাখার মারাত্মক অভিযোগ উঠেছে। পরবর্তীতে ওষুধের মেয়াদ শেষ হয়ে গেলে গোপনে ট্রাকে করে যমুনা নদীতে ফেলার সময় ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি-রোড এলাকায় স্থানীয় জনতা একটি ট্রাক আটক করে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধসহ ট্রাকটি আটক করার পর ভূঞাপুর থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। ​স্থানীয় অধিবাসীদের অভিযোগ, সরকার বিনামূল্যে গরিব ও সাধারণ রোগীদের জন্য ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করে থাকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের চরম অবহেলা এবং অব্যবস্থাপনার কারণে এসব ওষুধ সময়মতো রোগীদের মাঝে বিতরণ করা হয়নি। বছরের পর বছর সরকারি সম্পদ গুদামজাত করে মেয়াদোত্তীর্ণ করা এবং পরবর্তীতে তা প্রমাণের তথ্য লোপাট করতে নদীতে ফেলে দেওয়ার এমন চেষ্টা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ​এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওষুধগুলো ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর বিপরীতে কোনো বৈধ ছাড়পত্র ছিল কি না, তা এখনো অস্পষ্ট। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ​ঘাটাইল ও ভূঞাপুরের সচেতন মহল অবিলম্বে এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন। রোগীদের বিনামূল্যে পাওয়ার অধিকার থাকা সরকারি সম্পদ এভাবে অপচয় ও ধ্বংসের পেছনে কারা জড়িত, তা দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। পাশাপাশি ভবিষ্যতে যাতে সরকারি কোনো হাসপাতালে ওষধের এমন অপচয় না ঘটে, সে বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
Tags: ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ মেয়াদোত্তীর্ণ নদীতে ফেলার

সারা দেশ

আটপাড়ায় ‘কুটিরশিল্পের পসরা’: ন্যায্য মজুরি ও স্বীকৃতির দাবি প্রান্তিক নারীদের আটপাড়ায় ‘কুটিরশিল্পের পসরা’: ন্যায্য মজুরি ও স্বীকৃতির দাবি প্রান্তিক নারীদের

প্রান্তিক নারীদের প্রতিদিনের হাড়ভাঙা পরিশ্রম ও উৎপাদনমূলক কাজ সমাজের চোখে অনেকটাই অদৃশ্য থেকে যায়। সংসারের চাকা সচল রাখা থেকে শুরু করে কৃষ...

আগস্ট ২৭, ২০২৬
দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

‘‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য