সারা দেশ

দুর্গাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, মুসলেকা ও জরিমানা আদায়

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
আগস্ট ২৭, ২০২৬
দুর্গাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, মুসলেকা ও জরিমানা আদায়
দুর্গাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, মুসলেকা ও জরিমানা আদায়
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১৪ বছর ৩ মাস বয়সী এক কিশোরীকে বিয়ে দেওয়ার চেষ্টা করে পরিবার। খবর পেয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযান সূত্রে জানা গেছে, কনের বাড়িতে বিয়ের গেইট,মেহমান দাওয়াতসহ সব আয়োজন ছিল শুধু অপেক্ষা বরযাত্রীর। তবে এর মধ্যে বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। পরে যাচাই-বাছাই মিলে কনের প্রাপ্ত বয়স না হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বাল্যবিবাহ বন্ধ করেন এবং ওই কিশোরীর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে কনের বাবার কাছ থেকে নেওয়া হয় মুসলেকা ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহের বিষয়টির তথ্য পেয়ে তাৎক্ষণিক ওই এলাকায় গিয়ে বিয়ে বন্ধ করে দিই। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে প্রশাসনকে জানানোর আহ্বান করেন তিনি।
Tags: দুর্গাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ মুসলেকা জরিমানা

সারা দেশ

আটপাড়ায় ‘কুটিরশিল্পের পসরা’: ন্যায্য মজুরি ও স্বীকৃতির দাবি প্রান্তিক নারীদের আটপাড়ায় ‘কুটিরশিল্পের পসরা’: ন্যায্য মজুরি ও স্বীকৃতির দাবি প্রান্তিক নারীদের

প্রান্তিক নারীদের প্রতিদিনের হাড়ভাঙা পরিশ্রম ও উৎপাদনমূলক কাজ সমাজের চোখে অনেকটাই অদৃশ্য থেকে যায়। সংসারের চাকা সচল রাখা থেকে শুরু করে কৃষ...

আগস্ট ২৭, ২০২৬
দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

‘‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য