টাঙ্গাইলের বর্ষীয়ান রাজনীতিক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ–এর সাবেক সাধারণ সম্পাদক ভিপি জোয়াহের আর নেই
টাঙ্গাইলের বর্ষীয়ান রাজনীতিক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ–এর সাবেক সাধারণ সম্পাদক ভিপি জোয়াহের আর নেই।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
ভারতের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।ভিপি জোয়াহের টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে এক সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ছাত্ররাজনীতি থেকে উঠে এসে তিনি ধীরে ধীরে জেলা পর্যায়ে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন। সংগঠনের দুর্দিনে সাহসী ও দৃঢ় অবস্থানের জন্য তিনি নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হতেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক দূরদর্শিতা ও আপসহীন মনোভাব দলীয় রাজনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দলকে সাংগঠনিকভাবে সুসংহত ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করেন। তৃণমূল পর্যায়ে কর্মীদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তি হিসেবে তিনি ছিলেন সৌম্য, মিশুক ও উদারচেতা—এমন মন্তব্য করেছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা।তাঁর মৃত্যুতে টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে টাঙ্গাইলবাসী একজন অভিজ্ঞ অভিভাবকতুল্য নেতাকে হারালো—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে অভিমত সংশ্লিষ্টদের।মরহুমের জানাজার নামাজ ও দাফন সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রান্তিক নারীদের প্রতিদিনের হাড়ভাঙা পরিশ্রম ও উৎপাদনমূলক কাজ সমাজের চোখে অনেকটাই অদৃশ্য থেকে যায়। সংসারের চাকা সচল রাখা থেকে শুরু করে কৃষ...
আগস্ট ২৭, ২০২৬
‘‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্...
আগস্ট ২৭, ২০২৬

