আইন-অপরাধ

সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৪, ২০২৬
সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক বহনকারী ট্রাক আটক হেরোইনের আনুমানিক মূল্য ৪ কোটি টাকা সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল)সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী একটি ট্রাকও আটক করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।জেলা পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর দিকনির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট পরিচালনা করে আসছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।২৪ আগস্ট ২০২৬ রাত ১২টা ৫৫ মিনিটে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২৪-০৩৫৭ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশিকালে ট্রাকের চালক মো. আবু বক্কর (৪৪) এবং চালকের সহযোগী মো.সোহাগ আলী (১৯)-এর হেফাজত থেকে ৪ হাজার ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।পুলিশ জানায় গ্রেপ্তার মো. আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tags: সিরাজগঞ্জে কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি

আইন-অপরাধ

সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মাদক বহনকারী ট্রাক আটক হেরোইনের আনুমানিক মূল্য ৪ কোটি টাকা সিরাজগঞ্জে মাদকবি...

আগস্ট ২৪, ২০২৬
বোয়ালখালীতে দিনদুপুরে মসজিদের মাইক চুরি বোয়ালখালীতে দিনদুপুরে মসজিদের মাইক চুরি

চট্টগ্রামের বোয়ালখালীতে দিনদুপুরে একটি মসজিদ থেকে মাইক মেশিন চুরি হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য