সারা দেশ

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের প্রস্তুতি সম্পন্ন

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মে ২৮, ২০২৬
টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের প্রস্তুতি সম্পন্ন
টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের প্রস্তুতি সম্পন্ন আজ ২৭ মে ২০২৬ তারিখে টাঙ্গাইল জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতকে ঘিরে সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন জেলা প্রশাসন টাঙ্গাইল এর জেলা প্রশাসক। এসময় তিনি সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জানা গেছে আগামীকাল সকাল ৮টা ০০ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ ময়দানে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা পরিচ্ছন্নতা, ওজুখানা, যানবাহন নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লিকে সময়মতো উপস্থিত থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদের জামাতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।আত্মশুদ্ধি, ত্যাগ ও মহান আল্লাহর প্রতি আত্মসমর্পণের শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণএমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
Tags: টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের প্রস্তুতি সম্পন্ন

সারা দেশ

কাজিপুরে শতাধিক মসজিদে ইউএনওর দেওয়াল ঘড়ি বিতরণ। কাজিপুরে শতাধিক মসজিদে ইউএনওর দেওয়াল ঘড়ি বিতরণ।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শতাধিক মসজিদে উপহার হিসেবে দেওয়ালঘড়ি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ শে আগস্ট) বিকাল ৪:০০ টায় কাজিপুর উপজেলা...

আগস্ট ২৫, ২০২৬
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক কক্সবাজারের টেকনাফে র‌্যাবের পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্...

আগস্ট ২৫, ২০২৬

0 মন্তব্য