গলাচিপায় বসতঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
গলাচিপায় বসতঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, আগুন লাগার পরপরই তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে স্থানীয় ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক পঞ্চায়েতের বসতঘরটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মিলন বলন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুন লাগার খবর শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, বসতঘরটি দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হাসান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Tags:
গলাচিপায়
বসতঘরে
আগুন
লাখ
টাকার
ক্ষয়ক্ষতির
আশঙ্কা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শতাধিক মসজিদে উপহার হিসেবে দেওয়ালঘড়ি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ শে আগস্ট) বিকাল ৪:০০ টায় কাজিপুর উপজেলা...
আগস্ট ২৫, ২০২৬
টেকনাফে র্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক কক্সবাজারের টেকনাফে র্যাবের পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্...
আগস্ট ২৫, ২০২৬

