সারা দেশ

কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৬
কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭
কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭
কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতি মামলার তিন আসামি, চুরি মামলার একজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন। এ সময় একটি লোহার তৈরি চাপাতি, একটি এসএসের দামা ও একটি লোহার রড জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই মিনাহজুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই আজিজুল ইসলাম, এসআই রেজোয়ানুল ইসলাম ও এসআই আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চার কেজি গাঁজাসহ পটুয়াখালীর দুমকি থানার মুরাদিয়া এলাকার আব্দুস সাত্তার মৃধা (৪৬)কে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ডাকাতি মামলায় দাউদকান্দি পৌরসভার তালতলী মধ্যপাড়া এলাকার ফরহাদ (২৮), দক্ষিণ সতানন্দি এলাকার মো. জাহিদ হাসান (২৭) এবং তুজারভাঙ্গা কেডিসি এলাকার মো. সোহেল ওরফে হিটলার (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি এসএসের দামা ও একটি লোহার রড জব্দ করা হয়। চুরি মামলায় দাউদকান্দির সবজিকান্দি বাঘবাড়ী এলাকার মো. নাঈমুর রহমান (২৫) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দুর্গাপুর এলাকার মো. সফিউল বশর (৪০) ও বেলানগর এলাকার মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রয়েছে। অভিযান শেষে তাদের ভিন্ন ভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
Tags: কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ কুমিল্লার পৃথক অভিযান চালিয়ে

সারা দেশ

কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭

কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ...

আগস্ট ২৫, ২০২৬
নিজকল্পায় নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে হাঁস-মুরগি বিতরণ বৃক্ষরোপণ ও চারা বিতরণ নিজকল্পায় নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে হাঁস-মুরগি বিতরণ বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিজকল্পায় নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে হাঁস-মুরগি বিতরণ বৃক্ষরোপণ ও চারা বিতরণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের নিজকল্পা এলাকায়...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য