সারা দেশ

বিদ্যুৎ প্রিপেইড মিটারে ভোগান্তির সীমা ছাড়িয়েছে অতিরিক্ত টাকা চার্জসহ নানা অভিযোগ, ক্ষুব্ধ গ্রাহকরা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৫, ২০২৬
বিদ্যুৎ প্রিপেইড মিটারে ভোগান্তির সীমা ছাড়িয়েছে
অতিরিক্ত টাকা চার্জসহ নানা অভিযোগ, ক্ষুব্ধ গ্রাহকরা
বিদ্যুৎ প্রিপেইড মিটারে ভোগান্তির সীমা ছাড়িয়েছে অতিরিক্ত টাকা চার্জসহ নানা অভিযোগ, ক্ষুব্ধ গ্রাহকরা
বিদ্যুৎ প্রিপেইড মিটারে ভোগান্তির সীমা ছাড়িয়েছে অতিরিক্ত টাকা চার্জসহ নানা অভিযোগ, ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। রিচার্জের পর প্রত্যাশিত ব্যালেন্স না পাওয়া, বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া, মিটারে অস্বাভাবিক হারে টাকা কর্তন, রিচার্জে জটিলতা এবং ব্যালেন্স দ্রুত শেষ হয়ে যাওয়াসহ নানা অভিযোগ করছেন গ্রাহকরা। এতে অনেকের মধ্যেই প্রিপেইড মিটার ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।গ্রাহকদের অভিযোগ, মিটারে টাকা রিচার্জ করার পরও বিভিন্ন ধরনের চার্জ ও কর্তনের কারণে প্রকৃত রিচার্জের অর্থ কতটুকু বিদ্যুৎ ব্যবহারে যাচ্ছে, আর কতটুকু বিভিন্ন খাতে কেটে নেওয়া হচ্ছে—তা অনেক সময় পরিষ্কারভাবে বোঝা যায় না। ফলে মাস শেষে বিদ্যুৎ খরচের হিসাব মেলাতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের।বিশেষ করে নির্দিষ্ট সময় পরপর রিচার্জের পর মিটার থেকে বিভিন্ন খাতে টাকা কেটে নেওয়ার বিষয়টি নিয়ে বেশি অভিযোগ রয়েছে। অনেক গ্রাহক বলছেন, স্বাভাবিক ব্যবহারের তুলনায় মিটারের ব্যালেন্স দ্রুত কমে যাচ্ছে। রিচার্জের পর অল্প সময়ের মধ্যেই ব্যালেন্স কমে যাওয়ায় প্রয়োজনের সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাতেও থাকতে হচ্ছে তাদের।এদিকে অনেক গ্রাহক মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত বিভিন্ন কোড, চার্জ ও কর্তনের হিসাব বুঝতে না পারায় সমস্যার প্রকৃত কারণও শনাক্ত করতে পারছেন না। কোনো কোনো ক্ষেত্রে মিটার বা রিচার্জ-সংক্রান্ত সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও দ্রুত সমাধান না পাওয়ার অভিযোগ রয়েছে। গ্রাহকদের দাবি, প্রিপেইড মিটার ব্যবস্থায় কোন খাতে কত টাকা কাটা হচ্ছে, তা সহজ ভাষায় ও স্বচ্ছভাবে গ্রাহকদের জানাতে হবে। পাশাপাশি অস্বাভাবিক বা ভুলভাবে অর্থ কর্তনের অভিযোগ থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।ভুক্তভোগীরা বলছেন, বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে প্রিপেইড মিটার ব্যবস্থাকে আধুনিক ও গ্রাহকবান্ধব করার কথা থাকলেও বাস্তবে নানা জটিলতার কারণে অনেকেই উল্টো ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম আর পরিবারগুলোর জন্য রিচার্জের পর হঠাৎ বড় অঙ্কের টাকা কর্তন বাড়তি চাপ তৈরি করছে। তাদের মতে, প্রিপেইড মিটারে রিচার্জ, ব্যবহার কর্তন ও অবশিষ্ট ব্যালেন্সের পূর্ণাঙ্গ হিসাব গ্রাহকের কাছে সহজবোধ্যভাবে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে অতিরিক্ত চার্জের অভিযোগ তদন্ত করে প্রকৃত কারণ জনসম্মুখে পরিষ্কার করা এবং গ্রাহকসেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।গ্রাহকদের প্রত্যাশা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং প্রিপেইড মিটার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ ও গ্রাহকবান্ধব করবে।
Tags: বিদ্যুৎ প্রিপেইড মিটারে ভোগান্তির সীমা ছাড়িয়েছে অতিরিক্ত টাকা

সারা দেশ

বিদ্যুৎ প্রিপেইড মিটারে ভোগান্তির সীমা ছাড়িয়েছে
অতিরিক্ত টাকা চার্জসহ নানা অভিযোগ, ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ প্রিপেইড মিটারে ভোগান্তির সীমা ছাড়িয়েছে অতিরিক্ত টাকা চার্জসহ নানা অভিযোগ, ক্ষুব্ধ গ্রাহকরা

বিদ্যুৎ প্রিপেইড মিটারে ভোগান্তির সীমা ছাড়িয়েছে অতিরিক্ত টাকা চার্জসহ নানা অভিযোগ, ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভো...

আগস্ট ২৫, ২০২৬
কালিহাতী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিহাতী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কালিহাতী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিহাতী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য