নিজকল্পায় নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে হাঁস-মুরগি বিতরণ বৃক্ষরোপণ ও চারা বিতরণ
নিজকল্পায় নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে হাঁস-মুরগি বিতরণ বৃক্ষরোপণ ও চারা বিতরণ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের নিজকল্পা এলাকায় নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হাঁস-মুরগি বিতরণ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ আগস্ট) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের পক্ষ থেকে তাঁর সহধর্মিণী সুমনা ইসলাম এসব কার্যক্রমে অংশ নেন।কর্মসূচির অংশ হিসেবে আয়বর্ধক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে উপকারভোগী নারীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ করা হয়। এর মাধ্যমে নারীদের পারিবারিক আয়ের পাশাপাশি নিজস্ব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেনএ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তোলার প্রত্যয়ে নিজকল্পা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।আয়বর্ধক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও সবুজ নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Tags:
নিজকল্পায়
নারীর
আর্থিক
সক্ষমতা
বৃদ্ধিতে
হাঁস-মুরগি
বিতরণ
বৃক্ষরোপণ
নিজকল্পায় নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে হাঁস-মুরগি বিতরণ বৃক্ষরোপণ ও চারা বিতরণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের নিজকল্পা এলাকায়...
আগস্ট ২৪, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নেত্রকোনার দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হ...
আগস্ট ২৪, ২০২৬

