সারা দেশ

টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৭, ২০২৬
টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।মাস্টার প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে ড্রেস রুলস মেনে পোশাক পরিধান স্বাস্থ্য সচেতনতা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে উত্তম আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; জেলার সকল সার্কেল কর্মকর্তা, টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Tags: টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইল আয়োজনে

সারা দেশ

আটপাড়ায় ‘কুটিরশিল্পের পসরা’: ন্যায্য মজুরি ও স্বীকৃতির দাবি প্রান্তিক নারীদের আটপাড়ায় ‘কুটিরশিল্পের পসরা’: ন্যায্য মজুরি ও স্বীকৃতির দাবি প্রান্তিক নারীদের

প্রান্তিক নারীদের প্রতিদিনের হাড়ভাঙা পরিশ্রম ও উৎপাদনমূলক কাজ সমাজের চোখে অনেকটাই অদৃশ্য থেকে যায়। সংসারের চাকা সচল রাখা থেকে শুরু করে কৃষ...

আগস্ট ২৭, ২০২৬
দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

‘‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য