টাঙ্গাইলে ডা. এড্রিক বেকারের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও জলছত্র হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক
টাঙ্গাইলে ডা. এড্রিক বেকারের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও জলছত্র হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক টাঙ্গাইল, ৩০ মে ২০২৬ জেলার মধুপুর উপজেলার কাইলাকুড়ি গ্রামে অবস্থিত ডা. এড্রিক বেকার প্রতিষ্ঠিত “ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েল বিং পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।শনিবার (৩০ মে) অনুষ্ঠিত এ পরিদর্শনে জেলা প্রশাসক প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম স্বাস্থ্যসেবা সমাজকল্যাণমূলক উদ্যোগ এবং স্থানীয় জনগণের কল্যাণে পরিচালিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানটির মানবসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।একই সফরে জেলা প্রশাসক মধুপুরের জলছত্রে অবস্থিত জলছত্র হাসপাতাল (TTLCP) – টাঙ্গাইল যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্পও পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা রোগী ব্যবস্থাপনা অবকাঠামোগত সুবিধা এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিত হন।পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতাল ও প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। জেলা প্রশাসক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসাধারণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।সফরে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রতিবেদন: মোঃ সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার
Tags:
টাঙ্গাইলে
ডা.
এড্রিক
বেকারের
প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠান
জলছত্র
হাসপাতাল
নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ মাদকাসক্তির অন্ধকার জগৎ থেকে নিজের সন্তানকে ফেরাতে না পেরে অবশে...
আগস্ট ২৯, ২০২৬
বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূ...
আগস্ট ২৮, ২০২৬

