টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়নের সুরুজ বাজারে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর ইফতার মাহফিল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (২৭-০২-২০২৬) তারিখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ বাজারে আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করেন।
ইফতার মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম, কৃষি ও খাদ্য নিরাপত্তা জোরদার এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথাও তুলে ধরেন। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
প্রান্তিক নারীদের প্রতিদিনের হাড়ভাঙা পরিশ্রম ও উৎপাদনমূলক কাজ সমাজের চোখে অনেকটাই অদৃশ্য থেকে যায়। সংসারের চাকা সচল রাখা থেকে শুরু করে কৃষ...
আগস্ট ২৭, ২০২৬
‘‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্...
আগস্ট ২৭, ২০২৬

