সামাজিক সচেতনতায় এগিয়ে: ইফতার মাহফিলের বর্জ্য পরিষ্কারে যুবদল ছাত্রদল
নেত্রকোণার দুর্গাপুর-এ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এর উদ্যোগে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় এবং ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় উপলক্ষে এক ধর্মীয় আবহে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং দেশ, জাতি ও নেত্রকোণাবাসীর কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি বক্তব্যে আল্লাহর রহমতের কথা স্মরণ করে সবাইকে রমজানের শিক্ষা—সংযম, তাকওয়া ও মানবসেবার আদর্শ—অনুসরণের আহ্বান জানান।
ইফতার শেষে এক অনন্য দৃশ্যের অবতারণা হয়। ২৮/২/২৬ তারিখে শনিবার দুপুর ২ টার দিকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে হাতে তুলে নেন ঝাড়ু ও বর্জ্যের ব্যাগ। ইফতার মাহফিল অনুষ্ঠানস্থলকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তারা সম্মিলিতভাবে বর্জ্য অপসারণে অংশ নেন। যেন ইবাদতের অংশ হিসেবেই তারা পরিচ্ছন্নতার এই কাজটি সম্পন্ন করেন।
ইসলামে পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ বলা হয়েছে—সেই শিক্ষাকে বাস্তবে ধারণ করেই তারা দেখিয়েছেন দায়িত্বশীলতা ও সামাজিক সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত। উপস্থিত অনেকেই এই উদ্যোগকে প্রশংসা করেন এবং বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এমন পরিবেশবান্ধব সচেতনতা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
বর্জ্য অপসারণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সদস্য সচিব পৌর যুবদল আল ইমরান সম্রাট গনি, সহ ছাত্র বিষয়ক সম্পাদক পৌর বিএনপি মাহমুদুল হাসান রুমি, যুগ্ন আহবায়ক পৌর ছাত্রদল সালমান মুক্তাদির, সিনিয়র সহ-সভাপতি সুসং কলেজ ছাত্রদল রুবেল হোসেন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক জনি, মোঃ কামরুল ইসলাম, ইলিয়াস আহমেদ, রিফাত, আরিফ ও রানা প্রমুখ ।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সুসং সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে।
দেখা গেল এক অনন্য দৃশ্য—যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা , দায়িত্বশীল রাজনীতি মানে শুধু বক্তব্য নয়, কাজের মধ্য দিয়েই তার প্রতিফলন।
ইসলামে পরিচ্ছন্নতা ঈমানের অংশ—এই চেতনাকে ধারণ করেই তারা দেখিয়েছেন সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।
শুকরিয়ার ইফতার থেকে পরিচ্ছন্নতার বার্তা—দুর্গাপুর আজ গর্বিত এই সচেতন ও মানবিক উদ্যোগে।
খনই তা সমাজে সত্যিকারের ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।
প্রান্তিক নারীদের প্রতিদিনের হাড়ভাঙা পরিশ্রম ও উৎপাদনমূলক কাজ সমাজের চোখে অনেকটাই অদৃশ্য থেকে যায়। সংসারের চাকা সচল রাখা থেকে শুরু করে কৃষ...
আগস্ট ২৭, ২০২৬
‘‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্...
আগস্ট ২৭, ২০২৬

