জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে শহিদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে শহিদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে শহিদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে শহিদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

টাঙ্গাইল, ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। এ উপলক্ষে টাঙ্গাইল হেলিপ্যাড সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহিদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এরপর শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, জুলাই-২০২৪-এর আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags: জুলাই গণঅভ্যুত্থান দিবস টাঙ্গাইল শহিদদের প্রতি শ্রদ্ধা পুলিশ সুপার জুলাই স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ শহিদ পরিবার জুলাই শহিদ

জাতীয়

টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ...

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোও বদলে দিতে পারে: অধ্যাপক ইউনূস অধ্যাপক ইউনূস: ঐক্যবদ্ধ মানুষ দুর্ভেদ্য কাঠামোও বদলে দিতে পারে

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে, দেশের সব স্তরের মানুষ যখন একত্রিত হয়, তখন সবচেয়ে শক্তিশালী কাঠামোকেও তারা...

আগস্ট ৫, ২০২৬

0 মন্তব্য