আইন-অপরাধ

মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৬
মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর আউয়াল মাঝি (৪৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকারপট্টি এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত আউয়াল মাঝি মোরেলগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকারপট্টিতে বুলু কর্মকারের দোকানের পেছনের খালে দোকানের কয়লা ধোয়ার জন্য নামেন আউয়াল মাঝি। এরপর তিনি আর ফিরে আসেননি। ঘটনাস্থলে তার ব্যবহৃত কাপড়-চোপড় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শ্রমিকের সন্ধানে তৎপরতা শুরু করে। এরপর মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও উদ্ধার অভিযানে যোগ দেয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বুধবার সকাল ৮টার দিকে খালের পানির নিচ থেকে আউয়াল মাঝির মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। মরদেহ উদ্ধারের পর স্বজনেরা তার মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ মরদেহটি হেফাজতে নেয়। বুধবার সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোরেলগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আউয়াল মাঝির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Tags: মোরেলগঞ্জে নিখোঁজের ঘণ্টা খাল শ্রমিকের মরদেহ উদ্ধার বাগেরহাটের

আইন-অপরাধ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জেলার আশাশুনি...

আগস্ট ২৬, ২০২৬
টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা

টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা টাঙ্গাইল সদর উপজেলার ৪নং করটিয়া ইউনিয়নে মাদক ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলা...

আগস্ট ২৫, ২০২৬

0 মন্তব্য