মির্জাপুর থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি
মির্জাপুর থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি
টাঙ্গাইলের মির্জাপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম. এ. জলিল।
পরিদর্শন উপলক্ষে জেলা পুলিশ টাঙ্গাইলের পক্ষ থেকে অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মির্জাপুর থানা প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।বার্ষিক পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মির্জাপুর থানার বিভিন্ন রেজিস্টার গুরুত্বপূর্ণ নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম বিস্তারিত পর্যালোচনা করেন। একই সঙ্গে থানার সার্বিক কার্যক্রম মামলা সংক্রান্ত নথিপত্র অপরাধ সংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।এ সময় তিনি থানায় আগত জনসাধারণকে দ্রুত ও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আদনান মুস্তাফিজসহ টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা। এ সময় মির্জাপুর থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স সদস্যরাও উপস্থিত ছিলেন।
Tags:
মির্জাপুর
থানা
পরিদর্শন
করলেন
ঢাকা
রেঞ্জের
অ্যাডিশনাল
ডিআইজি
মির্জাপুর থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইলের মির্জাপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের...
আগস্ট ২৬, ২০২৬
গলাচিপায় বসতঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার...
আগস্ট ২৫, ২০২৬

