ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে পুলিশ সুপার
আসন্ন পবিত্র ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।মঙ্গলবার দিনব্যাপী এ পরিদর্শনে তিনি এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন। বিশেষ করে ফোর লেন উন্নীতকরণ কাজের অগ্রগতি, সড়কের ভৌত অবস্থা, যানবাহনের চাপ এবং সম্ভাব্য যানজট নিরসনে গৃহীত পদক্ষেপসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদযাত্রা সামনে রেখে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার বিকল যানবাহন দ্রুত অপসারণ অতিরিক্ত টহল ব্যবস্থা ও জরুরি সেবা টিম প্রস্তুত রাখার নির্দেশনা দেন। তিনি বলেন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
পরিদর্শনকালে তিনি যমুনা সেতু পূর্ব টোল প্লাজা ও কেপিআই পুলিশ ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),টাঙ্গাইল মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা সহকারী পুলিশ সুপার কালিহাতি সার্কেলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শতাধিক মসজিদে উপহার হিসেবে দেওয়ালঘড়ি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ শে আগস্ট) বিকাল ৪:০০ টায় কাজিপুর উপজেলা...
আগস্ট ২৫, ২০২৬
টেকনাফে র্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক কক্সবাজারের টেকনাফে র্যাবের পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্...
আগস্ট ২৫, ২০২৬

