ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও উত্তরাঞ্চলমুখী ঘরমুখো মানুষের যাত্রার চাপ অব্যাহত রয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করছে। এতে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর থেকে এলেঙ্গা-ভূঞাপুর লিংক রোড পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।শুক্রবার (২৯ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বিশেষ করে উত্তরবঙ্গগামী বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহনের চাপ বেশি থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় দুর্ভোগ বাড়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের।যমুনা সেতু মহাসড়ক হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. শরীফ হোসেন বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। ঈদের পরের দিনেও উত্তরাঞ্চলমুখী যানবাহনের চাপ অব্যাহত থাকায় কোথাও কোথাও ধীরগতি তৈরি হয়েছে।তিনি আরও বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ মাঠে কাজ করছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।
Tags:
ঢাকা-টাঙ্গাইল
মহাসড়কে
কিলোমিটার
যানজট
ভোগান্তিতে
ঘরমুখো
মানুষ
প্রান্তিক নারীদের প্রতিদিনের হাড়ভাঙা পরিশ্রম ও উৎপাদনমূলক কাজ সমাজের চোখে অনেকটাই অদৃশ্য থেকে যায়। সংসারের চাকা সচল রাখা থেকে শুরু করে কৃষ...
আগস্ট ২৭, ২০২৬
‘‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্...
আগস্ট ২৭, ২০২৬

