সারা দেশ

ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্যে নাকাল টাঙ্গাইল শহরবাসী

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ১, ২০২৬
ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্যে নাকাল টাঙ্গাইল শহরবাসী
ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্যে নাকাল টাঙ্গাইল শহরবাসী ব্যাটারিচালিত অটোরিকশার লাগামহীন চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন টাঙ্গাইল শহরবাসী। সড়কে শৃঙ্খলার অভাব অবৈধ স্ট্যান্ড যানজট ও দুর্ঘটনার ঝুঁকি—সব মিলিয়ে নগরজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তায় পরিস্থিতি দিন দিন আরও জটিল আকার ধারণ করছে বলে অভিযোগ স্থানীয়দের শহরের নিরালা মোড় পুরাতন বাসস্ট্যান্ড কলেজপাড়া সন্তোষ এলাকা ও আদালতপাড়া—প্রায় সব গুরুত্বপূর্ণ পয়েন্টেই ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল দেখা যায়। নির্ধারিত লেন বা সিগন্যাল না মেনে হঠাৎ ইউ-টার্ন রাস্তার মাঝখানে যাত্রী ওঠানামা এবং ফুটপাত দখল করে স্ট্যান্ড গড়ে তোলায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।ব্যবসায়ী ও পথচারীরা জানান অটোরিকশাগুলো অনেক সময় দলবদ্ধভাবে রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে। ফলে অ্যাম্বুলেন্স কিংবা জরুরি সেবার যানবাহনও আটকে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। অতিরিক্ত ভাড়া দাবি এবং যাত্রীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণের অভিযোগও রয়েছে একাংশ চালকের বিরুদ্ধে।স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী কিছু নেতা বা মধ্যস্থতাকারীর মাধ্যমে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অধিক হারে ইজিবাইক বা ব্যাটারিচালিত অটোরিকশার অনুমোদন নেওয়া হচ্ছে। ফলে শহরে অনুমোদনের বাইরে বিপুল সংখ্যক যানবাহন যুক্ত হয়ে তৈরি করছে ভয়াবহ যানজট। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।শহর ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, অধিকাংশ ব্যাটারিচালিত অটোরিকশার নেই বৈধ কাগজপত্র বা নিবন্ধন। চালকদের বড় একটি অংশের নেই প্রয়োজনীয় প্রশিক্ষণ কিংবা ড্রাইভিং লাইসেন্স। মাঝে-মধ্যে অভিযান পরিচালনা করা হলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না বলে জানান সংশ্লিষ্টরা।পথচারীদের দাবি অটোরিকশাগুলোর মধ্যে পাল্লাপাল্লি করে যাত্রী তোলার প্রতিযোগিতা থেকে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে আহত হচ্ছেন সাধারণ মানুষ। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।পরিবেশবিদদের মতে অপরিকল্পিতভাবে ব্যাটারিচালিত যানবাহনের বিস্তার শুধু যানজটই নয় বিদ্যুতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে উদ্বেগজনক হারে।শহরবাসীর দাবি,অবিলম্বে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে রুট নির্ধারণ নিবন্ধন প্রক্রিয়া কঠোর করা অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ব্যাটারিচালিত অটোরিকশার এই দৌরাত্ম্যে টাঙ্গাইল শহরের জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে—এমন আশঙ্কাই করছেন সচেতন নাগরিকরা।

সারা দেশ

আটপাড়ায় ‘কুটিরশিল্পের পসরা’: ন্যায্য মজুরি ও স্বীকৃতির দাবি প্রান্তিক নারীদের আটপাড়ায় ‘কুটিরশিল্পের পসরা’: ন্যায্য মজুরি ও স্বীকৃতির দাবি প্রান্তিক নারীদের

প্রান্তিক নারীদের প্রতিদিনের হাড়ভাঙা পরিশ্রম ও উৎপাদনমূলক কাজ সমাজের চোখে অনেকটাই অদৃশ্য থেকে যায়। সংসারের চাকা সচল রাখা থেকে শুরু করে কৃষ...

আগস্ট ২৭, ২০২৬
দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

‘‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্...

আগস্ট ২৭, ২০২৬

0 মন্তব্য