দুর্ঘটনা

বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

Biplab das
Biplab das বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৬
বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর এলাকার ছন্দারিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালাউদ্দিন চরখিদিরপুর নবাব আলী চৌধুরী বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিবার সূত্রে জানা যায়, সালাউদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত বছর দেশে ফিরে এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। এর পাশাপাশি বাড়ির পাশের খালে নিয়মিত মাছ ধরতেন তিনি। নিহতের স্ত্রী জোস্না আক্তার জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মাছ ধরার জন্য ছন্দারিয়া খালের উদ্দেশে বাড়ি থেকে বের হন সালাউদ্দিন। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খালের ভাঙন ঠেকাতে বসানো ব্লকের ওপর তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Tags: বোয়ালখালীতে ছন্দারিয়া খাল ভ্যানচালকের মরদেহ উদ্ধার চট্টগ্রামের মো.

দুর্ঘটনা

বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স...

আগস্ট ২৭, ২০২৬
খুলনায় নবম শ্রেণির শিক্ষার্থী সাকিব হাসান নিখোঁজ, পরিবারের উদ্বেগ খুলনায় নবম শ্রেণির শিক্ষার্থী সাকিব হাসান নিখোঁজ, পরিবারের উদ্বেগ

খুলনার খালিশপুরে সাকিব হাসান (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ১৭ আগস্ট ২০২৬ থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনা...

আগস্ট ২২, ২০২৬

0 মন্তব্য