কম্পিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
কম্পিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
জামালপুর প্রতিনিধি: জামালপুরে চলন্ত কম্পিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কম্পিউটার ট্রেনটি জামালপুর রেলওয়ে থানার আওতাধীন নরুন্দি জাকের মির্জাপুর এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে অবস্থানরত এক অজ্ঞাত যুবক অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার বাসিন্দা আব্দুল হাই (২৮)।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক:
রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তধ্বনি
Tags:
কম্পিউটার ট্রেন
ট্রেনের ছাদ
যুবকের মৃত্যু
জামালপুর
নরুন্দি
মির্জাপুর
নান্দিনা
আব্দুল হাই
কম্পিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু জামালপুর প্রতিনিধি: জামালপুরে চলন্ত কম্পিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্য...
আগস্ট ৩, ২০২৬
-
বেড়াডাকুরি পশ্চিমপাড়ায় কৃষক আব্দুল কদ্দুসের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ টাকাসহ সহায়-সম্পদ পুড়ে ছাই, নিঃস্ব প্রতিবন্ধী সন্তানদের পরিবার।
-
মধুপুরে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত বহু; মাদারগঞ্জগামী বাসে ছিল অধিকাংশ যাত্রী
-
দায়িত্ব পালনে গিয়ে নিজের সন্তানের নিথর দেহ উদ্ধার—কিশোরগঞ্জে হৃদয়বিদারক ট্র্যাজেডি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেদা আম্লি পাড়া গ্রামে জমিতে ধানের বীজ রোপণ করার সময় বজ্রপাতে মকবুল খাঁ (৬৫) নামে এক প্রবীণ ক...
জুন ২২, ২০২৬

