বোয়ালখালী গ্রামার স্কুলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী গ্রামার স্কুলে ওয়াজ মাহফিল, হামদ-নাত ও গজল প্রতিযোগিতা, মিলাদ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ গোপালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা মোরশেদ আলকাদেরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ ইলিয়াছ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী গ্রামার স্কুলের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউছুপ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হামদ, নাত ও গজল প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রতিভা তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
পরে মিলাদ পাঠ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিদ্যালয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউছুপ বলেন, “রাসূলে করিম (সা.)-এর জীবনাদর্শ ও মহান শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের মূল্যবোধ, আদর্শ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রধান শিক্ষক কৃষ্ণ গোপাল বলেন, “শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ আন্তরিকভাবে অংশগ্রহণ করে মাহফিলটি সফল ও সার্থক করেছেন। এজন্য সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
Tags:
বোয়ালখালী
গ্রামার
স্কুলে
ঈদে
মিলাদুন্নবী
উপলক্ষে
মাহফিল
পবিত্র
আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর অধ্যক্ষ হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যক্ষ মোহাম্মদ তারিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) ত...
আগস্ট ২৭, ২০২৬
রমিজ উদ্দিনের স্মৃতি স্মরণে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সাফল...
আগস্ট ২২, ২০২৬

