বজ্রপাতে আগুন, মুহূর্তেই ছাই মনোহারী দোকান
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি রেলস্টেশনের দক্ষিণ পাশে পোগলদিঘা উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একটি মনোহারী দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৭ মে) বিকেলের দিকে আকস্মিক এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি ও বজ্রসহ ঝড় শুরু হলে হঠাৎ একটি বজ্রপাত দোকানটিতে আঘাত হানে। এরপর মুহূর্তের মধ্যেই দোকানে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
ঘটনার সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় দোকানটি রক্ষা করা সম্ভব হয়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে দোকান মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শতাধিক মসজিদে উপহার হিসেবে দেওয়ালঘড়ি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ শে আগস্ট) বিকাল ৪:০০ টায় কাজিপুর উপজেলা...
টেকনাফে র্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক কক্সবাজারের টেকনাফে র্যাবের পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্...

