সারা দেশ

কাজিপুরে অবৈধ বালু উত্তোলন ৩ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

এস,কে শিপন
এস,কে শিপন গোপালপুর, প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬
কাজিপুরে অবৈধ বালু উত্তোলন ৩ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
কাজিপুরে অবৈধ বালু উত্তোলন ৩ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। সিরাজগঞ্জের কাজিপুরে নিয়ম না মেনে বালু উত্তোলন ও বিক্রির দায়ে তিনজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মাইজবাড়ী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৪), গান্ধাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কাওছার আহমেদ জিহাদ (৩৫) এবং একই গ্রামের আব্দুল আলীম (৫০)।সোমবার সকাল ১০টায় উপজেলার বিলচতল এলাকায় যমুনা নদীর ঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এ সময় যমুনা নদী থেকে নিয়ম ভেঙে বালু উত্তোলন ও বিক্রি করছিলেন সাদ্দাম হোসেন। পরে তাঁকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এরপর উপজেলার গান্ধাইল এলাকায় অভিযান চালিয়ে একই আইনে জিহাদ ও আব্দুল আলীমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
Tags: কাজিপুরে অবৈধ বালু উত্তোলন ব্যবসায়ীকে লাখ হাজার টাকা

সারা দেশ

কাজিপুরে অবৈধ বালু উত্তোলন ৩ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কাজিপুরে অবৈধ বালু উত্তোলন ৩ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। সিরাজগঞ্জের কাজিপুরে নিয়ম না মেনে বালু উত্তোলন ও বিক্রির দায়ে তিনজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দ...

আগস্ট ২৪, ২০২৬
বোয়ালখালী শ্রীপুর-খরন্দ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন বোয়ালখালী শ্রীপুর-খরন্দ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন চ...

আগস্ট ২৪, ২০২৬

0 মন্তব্য