৩৬ বোতল বিদেশী মদ ও নগদ অর্থসহ দুই মাদক কারবারি গ্রেফতার
৩৬ বোতল বিদেশী মদ ও নগদ অর্থসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সিপিসি-৩,র্যাব-১৪ এর অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায় বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র্যাব-১৪, ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন শেরপুর জেলার মোঃ হাসান (২১) ও মোঃ নুরুজ্জামান (১৯)।র্যাব সূত্রে জানা যায়, গত ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেশে থাকা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করে।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে রাখা ৩৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশী মদ সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Tags:
বোতল
বিদেশী
নগদ
অর্থসহ
দুই
মাদক
কারবারি
গ্রেফতার
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে আইনি নোটিশ। ঢাকা: বাংলাদেশের যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খল...
আগস্ট ২৭, ২০২৬
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা দুর্নীতির ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা...
আগস্ট ২৭, ২০২৬

