যশোর সীমান্তে বিজিবির জালে ৭.৫৫ লাখ টাকার চোরাচালানি পণ্য
মেহেদী হাসান রিপন
সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান ঠেকাতে কঠোর অবস্থানে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি। এরই অংশ হিসেবে বুধবার ২৬ আগস্ট ব্যাটালিয়নের আওতাধীন ৩টি এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।
৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল দিনভর বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে চোরাচালানকারীরা পণ্য রেখে পালিয়ে যায়।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য হলো: মাদকদ্রব্য: ভারতীয় ৫০ বোতল ESCUF কাশির সিরাপ,বস্ত্র সামগ্রী: ভারতীয় ৫৮টি শাড়ি,খাদ্য সামগ্রী: ৫৭টি চকলেট, ৩৬ কেজি ফুচকা, ১ কেজি জিরা, ৫০ গ্রাম কিসমিস এবং ৫ প্যাকেট সনপাপড়ি,প্রসাধনী: ৩৫২টি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী
বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, আটককৃত সব মালামালের আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসি বলেন, "সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পাচার চক্রকে প্রতিহত করতে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম সবসময় চলমান রয়েছে।"
তিনি আরও বলেন, "যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তে নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
আটককৃত মালামাল পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
Tags:
যশোর
সীমান্তে
বিজিবির
জালে
৭.৫৫
লাখ
টাকার
চোরাচালানি
মেহেদী হাসান রিপন সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান ঠেকাতে কঠোর অবস্থানে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি। এরই অংশ হিসেবে বুধবার ২৬ আগস্ট ব্যাটালিয়নের...
আগস্ট ২৬, ২০২৬
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকক...
আগস্ট ২৬, ২০২৬

