জাতীয়

টাঙ্গাইল সদর কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নাদিম তালুকদার
নাদিম তালুকদার স্টাফ রিপোর্টার ( মুক্তধ্বনি )
মার্চ ১, ২০২৬
টাঙ্গাইল সদর কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল সদর কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি আজ (২৭-০২-২০২৬) টাঙ্গাইল সদর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড-এর ৪৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় সমিতির সভাপতি, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সদস্যরা। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং গত বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সমবায়ভিত্তিক উন্নয়ন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম কার্যকর মাধ্যম। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সদস্যদের মধ্যে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন প্রণোদনা ও সহায়তা কর্মসূচি যথাযথভাবে কাজে লাগাতে পারলে সমবায় খাত আরও গতিশীল হবে। কৃষক ও উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার পাশাপাশি বাজারজাতকরণ ব্যবস্থাও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

জাতীয়

দেশে হাম ও হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত আরও ১,০৩১ দেশে হাম ও হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত আরও ১,০৩১

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম অথবা এ রোগের উপসর্...

আগস্ট ২৭, ২০২৬
কাজী যেন ম্যাজিশিয়ান: ২০২৪ সালে মারা যাওয়া যুবকের বিয়ে ২০২৬ সালে রেজিস্ট্রি! কাজী যেন ম্যাজিশিয়ান: ২০২৪ সালে মারা যাওয়া যুবকের বিয়ে ২০২৬ সালে রেজিস্ট্রি!

গাইবান্ধার সুন্দরগঞ্জে এমন অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন স্থানীয় নিকাহ রেজিস্ট্রার (কাজী) আব্দুল হাই। ২০২৪ সালে প্র...

আগস্ট ২৩, ২০২৬

0 মন্তব্য