টাঙ্গাইল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সঙ্গে পরিচিত সভা ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এমপি মহোদয় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (২৭-০২-২০২৬) টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সঙ্গে এক পরিচিত সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রতিমন্ত্রী নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ—উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রীর আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার সার্বিক উন্নয়ন ও গণমাধ্যম–সরকারের সমন্বিত সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।
বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূ...
আগস্ট ২৮, ২০২৬
টাঙ্গাইলের মিষ্টি ও শাড়ি নিয়ে প্রথমবারের মতো 'সুইট ফেস্টিভ্যাল' ঐতিহ্য ও উদ্যোক্তা তৈরির নতুন দিগন্ত। সমৃদ্ধ সংস্কৃতি আর ঐতিহ্যের ধারক টাঙ্গ...
আগস্ট ২৭, ২০২৬

