টাংগাইলে চাঁদাবাজি সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ মহড়া
টাংগাইলে চাঁদাবাজি সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ মহড়া
টাঙ্গাইল জেলা জুড়ে চাঁদাবাজি সন্ত্রাস অবৈধ দখলদারিত্ব ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে সচেতনতামূলক বিশেষ মহড়া পরিচালনা করেছে জেলা পুলিশ।জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকীর তত্ত্বাবধানে এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ ডিবি (উত্তর) এ.বি.এম.এস.দোহা বিপিএম।মহড়াটি সন্তোষ বেবী স্ট্যান্ড পার্কের বাজার পুরাতন বাসস্ট্যান্ড ও নতুন বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় পরিচালিত হয়।অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা অপরাধ প্রতিরোধমূলক টহল জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।পুলিশ সূত্র জানায়
চাঁদাবাজি,সন্ত্রাস,অবৈধ দখলদারিত্ব এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে সাধারণ জনগণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।এ ধরনের তথ্য সরাসরি পুলিশ কন্ট্রোলরুম টাঙ্গাইল (০১৩২০০৯৭২৯৮) টাঙ্গাইল সদর থানা কিংবা ডিবি টাঙ্গাইল-এর সঙ্গে যোগাযোগ করে জানানো যাবে।এ সময় টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ডিবি (উত্তর) ও ডিবি (দক্ষিণ)-এর অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও মহড়ায় অংশ নেন।জেলা পুলিশের এ ধরনের উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন
বিদ্যুৎ প্রিপেইড মিটারে ভোগান্তির সীমা ছাড়িয়েছে অতিরিক্ত টাকা চার্জসহ নানা অভিযোগ, ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভো...
আগস্ট ২৫, ২০২৬
কালিহাতী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিহাতী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে...
আগস্ট ২৪, ২০২৬

