ঢাকা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
ঢাকা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
০২ মার্চ ২০২৬ ইং তারিখে
ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আজ সোমবার মিলব্যারাক পুলিশ লাইন্সে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
সভায় পুলিশ সুপার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের ব্যক্তিগত পারিবারিক ও পেশাগত নানা সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।পুলিশ সুপার তার বক্তব্যে বলেন সদস্যদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো নির্ভয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। কল্যাণমূলক বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হবে। একই সঙ্গে তিনি সকলকে শৃঙ্খলা দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বজায় রেখে নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান।পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি উপস্থিত সদস্যদের স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দেন এবং দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক সুস্থতার প্রতি যত্নবান হওয়ার তাগিদ দেন।সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খায়রুল আলম। এ সময় ঢাকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে জনসেবা চত্বরে অনুষ্ঠিত...
আগস্ট ২৭, ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ...
আগস্ট ২৫, ২০২৬

