আইন-অপরাধ

মির্জাপুরের গোড়াইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ৩০, ২০২৬
মির্জাপুরের গোড়াইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
মির্জাপুরের গোড়াইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
মির্জাপুরের গোড়াইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন গোড়াই ইউনিয়নে মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক র‍্যালি, সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।দেওহাটা পুলিশ ফাঁড়ির আয়োজনে দেওহাটা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দেওহাটা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।র‍্যালিতে গোড়াই ইউনিয়নের জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থী গ্রাম পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।পরে অনুষ্ঠিত সমাবেশ ও মতবিনিময় সভায় দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) সাদিকুর রহমান মাদক ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের কোথাও মাদক বা অন্য কোনো অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে তথ্য দেওয়ার জন্য তিনি উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান।সভায় বক্তারা মাদকসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।কর্মসূচিতে গোড়াই ইউনিয়নের কমিউনিটি পুলিশিং সদস্য জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থী, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
Tags: মির্জাপুরের গোড়াইয়ে মাদকবিরোধী র্যালি সমাবেশ টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন

আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪৪ টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪৪

টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪৪ টাঙ্গাইলে মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে জেলা পু...

আগস্ট ৩০, ২০২৬
যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি ট্রাক থেকে জেলি পুশ করা প্রায় ৩৬ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।...

আগস্ট ৩০, ২০২৬

0 মন্তব্য