সারা দেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুর্গাপুরে প্রস্তুতি সভা

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
আগস্ট ৩০, ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুর্গাপুরে প্রস্তুতি সভা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুর্গাপুরে প্রস্তুতি সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেল ৪টার দিকে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা এবং কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং সকাল ৯টায় দুর্গাপুর শহরজুড়ে র‍্যালি। র‍্যালি শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি সফল করতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির ১ নম্বর সম্মানিত সদস্য আলহাজ্ব ইমাম হাসান আবুচান, সহ-সভাপতি এম. রফিকুল ইসলাম, , সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি ঐক্য, শৃঙ্খলা ও উৎসাহের মধ্য দিয়ে সফল ও সার্থক করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
Tags: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুর্গাপুরে প্রস্তুতি সভা বাংলাদেশ

সারা দেশ

কেন্দুয়ায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক কেন্দুয়ায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দামিনা (রামপুর) গ্রামে এক বাক্‌প্রতিবন্ধী ৩০ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামল...

আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগো...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য