আইন-অপরাধ

লালপুরে অবৈধ বালু স্তূপীকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ৩০, ২০২৬
লালপুরে অবৈধ বালু স্তূপীকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড
লালপুরে অবৈধ বালু স্তূপীকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড
লালপুরে অবৈধ বালু স্তূপীকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদী ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।শনিবার (২৯ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু স্তূপীকরণের অভিযোগে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে স্থাপিত সঞ্চালন লাইনও বিনষ্ট করা হয়েছে।উপজেলা প্রশাসন জানায় জনস্বার্থে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে লালপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। নদী ও পরিবেশ রক্ষার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।
Tags: লালপুরে অবৈধ বালু স্তূপীকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড

আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪৪ টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪৪

টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪৪ টাঙ্গাইলে মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে জেলা পু...

আগস্ট ৩০, ২০২৬
যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি ট্রাক থেকে জেলি পুশ করা প্রায় ৩৬ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।...

আগস্ট ৩০, ২০২৬

0 মন্তব্য