আইন-অপরাধ

বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড

Biplab das
Biplab das বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৬
বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড
বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অপরাধে তৌহিদুল ইসলাম ওরফে বাপ্পী (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত তৌহিদুল ইসলাম ওরফে বাপ্পী (২৮) বোয়ালখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি আবদুল হাকিমের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত অভিযানে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অপরাধে তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেদী হাসান ফারুক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার। অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, মাদকের ভয়াবহতা রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। কোথাও মাদক বিক্রি বা সেবনের ঘটনা নজরে এলে তা দ্রুত প্রশাসন ও পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। মাদকমুক্ত বোয়ালখালী গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।
Tags: বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর বছরের কারাদণ্ড চট্টগ্রামের বোয়ালখালী

আইন-অপরাধ

বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অপরাধে তৌহিদুল ইসলাম ওরফে বাপ্পী (২৮) নামে এক ব্যক্তিকে এক বছর...

আগস্ট ২৯, ২০২৬
ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: চালক গ্রেপ্তার, নেপথ্যের কারিগর কারা? ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: চালক গ্রেপ্তার, নেপথ্যের কারিগর কারা?

ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: চালক গ্রেপ্তার, নেপথ্যের কারিগর কারা? টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ সরকারি মেয়াদোত্...

আগস্ট ২৯, ২০২৬

0 মন্তব্য