আইন-অপরাধ

টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৬, ২০২৬
টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা
টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা
টাঙ্গাইলে মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা টাঙ্গাইল সদর থানাধীন ২নং গালা ইউনিয়ন কমিউনিটি পুলিশ ও টাঙ্গাইল সদর থানার আয়োজনে মাদকবিরোধী র‍্যালি সমাবেশ এবং মাদক ইভটিজিং, কিশোর গ্যাং চাঁদাবাজি অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এবং টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাহেদুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত সমাবেশ ও মতবিনিময় সভায় মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা বলেন মাদক ইভটিজিং কিশোর গ্যাং, চাঁদাবাজি অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাস সমাজের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার শিক্ষাপ্রতিষ্ঠান জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় বক্তারা অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।র‍্যালি ও আলোচনা সভায় ২নং গালা ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
Tags: টাঙ্গাইলে মাদকবিরোধী র্যালি জনসচেতনতামূলক আলোচনা সভা টাঙ্গাইল সদর

আইন-অপরাধ

খুলনায় ভাড়া বাসা থেকে ৩ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার, জিজ্ঞাসাবাদে একই পরিবারের ৩ জ খুলনায় ভাড়া বাসা থেকে ৩ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার, জিজ্ঞাসাবাদে একই পরিবারের ৩ জ

খুলনা নগরীর টুটপাড়া এলাকার দারোগাপাড়ায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার...

আগস্ট ২৬, ২০২৬
মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর আউয়াল মাঝি (৪৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে ম...

আগস্ট ২৬, ২০২৬

0 মন্তব্য