টাঙ্গাইল জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে
টাঙ্গাইল জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শরীফা হক।সভায় জেলার সার্বিক সড়ক নিরাপত্তা পরিস্থিতি সড়ক দুর্ঘটনা হ্রাসে করণীয় পদক্ষেপ যানবাহনের গতি নিয়ন্ত্রণ হেলমেট ও সিটবেল্ট ব্যবহার নিশ্চিতকরণ অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এছাড়া দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর জোর দেওয়া হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব শরীফা হক বলেন সড়ক দুর্ঘটনা রোধে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।সভায় পুলিশ বিভাগ বিআরটিএ সড়ক ও জনপথ বিভাগ ফায়ার সার্ভিস পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।
উপকূলীয় খুলনার কয়রা উপজেলায় সুপেয় পানির সংকট মোকাবিলায় বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার ৫০ জন উপকারভোগীর মাঝ...
আগস্ট ২৬, ২০২৬
ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় নিয়ে মতবিনিময় সভা ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা ও করণীয় বিষয়ে ‘ময়মনসিংহ...
আগস্ট ২৪, ২০২৬

